Skip to main content

Ridge Bangla

ঢাবিতে ‘জুলাই বিপ্লব উদযাপন: বিদ্রোহ থেকে বিনির্মাণ’ শীর্ষক সেমিনার ৩ জুলাই

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘জুলাই বিপ্লব উদযাপন’ শীর্ষক সেমিনার সিরিজ। এর প্রথম সেমিনার—‘বিদ্রোহ থেকে বিনির্মাণের এক বছর : জুলাই গণ-অভ্যুত্থান, গণতান্ত্রিক সম্ভাবনা ও আমাদের দায়’—অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায়।

সেমিনারটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। সেমিনার শেষে থাকবে প্যানেল আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানিয়ে বলেন, “এই আলোচনা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার ভবিষ্যৎ নির্মাণে দিকনির্দেশনা দেবে।”

This post was viewed: 151

আরো পড়ুন