Skip to main content

Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবোটিকসে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আরএমই) বিভাগে ‘মাস্টার্স ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং’ প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত তথ্য

  • আবেদন ফি: ২৫০০ টাকা
  • আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৫
  • আবেদন ফরম ও বিস্তারিত: http://rme.du.ac.bd/news/msc/

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে নিম্নোক্ত বিভাগগুলোর যেকোনো একটি থেকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে—

  • রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • অটোমেশন ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
  • ফলিত পদার্থবিজ্ঞান
  • বা অন্যান্য প্রাসঙ্গিক বিভাগ (আরএমই বিভাগের অনুমোদন সাপেক্ষে)

একাডেমিক যোগ্যতা

  • স্নাতকে (BSc): ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (স্কেলে ৪.০০ এর মধ্যে)
  • এসএসসি ও এইচএসসি: পৃথকভাবে জিপিএ ৩.৫ এবং সম্মিলিতভাবে মোট জিপিএ কমপক্ষে ৮

ভর্তি পরীক্ষা

  • তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
  • ভেন্যু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পূর্ণমান: ১০০ নম্বর
    • লিখিত (২ ঘণ্টা): ৬০ নম্বর
    • মৌখিক (ভাইভা): ৪০ নম্বর

লিখিত পরীক্ষার বিষয়সূচি

১. ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স
২. প্রোগ্রামিং
৩. গণিত
৪. ফান্ডামেন্টালস অব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স
৫. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স

ভাইভা ও ক্লাস শুরুর সময়সূচি

  • ভাইভা: ২৬ এপ্রিল ২০২৫
  • ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: মে ২০২৫
This post was viewed: 67

আরো পড়ুন