Skip to main content

Ridge Bangla

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে মো. বাবুল (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের কারারক্ষী মো. শাহরিয়ার জানান, দুপুরের দিকে হঠাৎ করেই বাবুল অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার পর কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত মো. বাবুল কেন্দ্রীয় কারাগারের একজন হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ৩৬২৭০/২৫ এবং তার পিতার নাম মৃত রওশন আলী। কোন মামলায় তিনি হাজতি ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে এ বিষয়ে জানাবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 31

আরো পড়ুন