Skip to main content

Ridge Bangla

ঢাকার আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও সারাদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টি না থাকায় আবহাওয়া কিছুটা গরম এবং আর্দ্র থাকতে পারে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে, আর আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সামগ্রিকভাবে আজকের দিনটি শুষ্ক কাটবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

This post was viewed: 58

আরো পড়ুন