Skip to main content

Ridge Bangla

ঢাকায় প্রথমবার আসলেন হানিয়া আমির, জানা গেল অনুষ্ঠানসূচি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় অবতরণ করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হানিয়া আমির নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের তথ্য নিশ্চিত করেন। সেই সাথে জানা গেছে, বিকেলে ঢাকার আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাই। হানিয়া অ্যাশ রঙের সালোয়ার-কামিজে ছিলেন, আর রাফসান কালো পোশাকে উপস্থিত ছিলেন। শুটিংয়ের মাঝে তারা ফুসকা খাচ্ছিলেন, এবং রাফসান খাবারের স্বাদ ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

অয়োজক সূত্র জানায়, হানিয়া ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। ঢাকায় অবস্থানকালে হানিয়া ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলে জানা গেছে।

হানিয়া মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের মধ্যে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এই প্রথম ঢাকায় আসার মাধ্যমে তিনি বাংলাদেশে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। হানিয়ার আগমন ঢাকায় বিনোদন ও মিডিয়া জগতে নতুন রোমাঞ্চ এবং আলোচনার বিষয় হিসেবে পরিণত হয়েছে।

This post was viewed: 63

আরো পড়ুন