Ridge Bangla

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৭ হাজার ছাড়াল, মৃত্যু ১০৫ জনের

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১১৫ জনে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বছর এখন পর্যন্ত মশাবাহিত এ রোগে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৩৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৭ জন, ঢাকার বাইরে অন্যান্য জেলায় ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, বরিশালে ৪৬ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ১৫ জন এবং সিলেটে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মাসভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—

  • জানুয়ারি: ১ হাজার ১৬১ জন; মৃত ১০ জন
  • ফেব্রুয়ারি: ৩৭৪ জন; মৃত ৩ জন
  • মার্চ: ৩৩৬ জন; মৃত্যু নেই
  • এপ্রিল: ৭০১ জন; মৃত ৭ জন
  • মে: ১ হাজার ৭৭৩ জন; মৃত ৩ জন
  • জুন: ৫ হাজার ৯৫১ জন; মৃত ১৯ জন
  • জুলাই: ১০ হাজার ৬৮৪ জন; মৃত ৪১ জন

আগস্ট মাসে এখন পর্যন্ত ৬ হাজার ১৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

This post was viewed: 52

আরো পড়ুন