Ridge Bangla

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে: সিইসি নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। কোথাও কোথাও চুরি, ছিনতাই বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি ভালো এবং আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

মক ভোটিং আয়োজন সম্পর্কে নাসির উদ্দিন বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে জনগণ সরাসরি ভোট দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত। তাই ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করা এবং ব্যালটে ভোট দিতে কত সময় লাগতে পারে তা জানতে এ আয়োজন করা হয়েছে।” তিনি বলেন, আইডিয়ার ভিত্তিতে বাস্তব নির্বাচন পরিবেশ কেমন হওয়া উচিত তা যাচাই করাই মক ভোটিংয়ের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভোটারদের আস্থা পুনরুদ্ধার এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইসি কাজ করছে।

This post was viewed: 63

আরো পড়ুন