Ridge Bangla

ডিজনির ‘ট্যাঙ্গেলড’ আসছে অ্যানিমেশন থেকে বাস্তব পর্দায়

ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘ট্যাঙ্গেলড’ (Tangled – ২০১০)-এর লাইভ-অ্যাকশন রিমেকের জন্য প্রধান দুই চরিত্রের কাস্টিং চূড়ান্ত করেছে। নতুন এই রূপান্তরে র‍্যাপুনজেল চরিত্রে দেখা যাবে টাইটান্স সিরিজের অস্ট্রেলিয়ান অভিনেত্রী টিয়াগান ক্রফটকে। আর দুঃসাহসী ও রোমাঞ্চপ্রিয় ফ্লাইয়ন রাইডার চরিত্রে অভিনয় করবেন ডিজনির জনপ্রিয় জম্বিস সিরিজের তারকা মিলো ম্যানহেইম।

লাইভ-অ্যাকশন রিমেকটি পরিচালনা করবেন মাইকেল গ্রেসি। মূল অ্যানিমেটেড গল্পের রোমাঞ্চ, গান ও আবেগ বজায় রেখেই নতুন রূপে উপস্থাপন করা হবে সিনেমাটি। এখনো সিনেমা মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

This post was viewed: 19

আরো পড়ুন