Skip to main content

Ridge Bangla

ডায়েরি তৈরির জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশনা মাউশির

২০২৬ খ্রিষ্টাব্দের ডায়েরি তৈরির জন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নাম, পদবি, কর্মস্থল, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর সম্বলিত তথ্য নির্ধারিত ছক আকারে সুতানিএমজে ফন্টে তৈরি করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সফট কপি এবং পিডিএফ কপি পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক ও উপপরিচালককে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২৬ খ্রিষ্টাব্দের ডায়েরি তৈরির লক্ষ্যে সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের কার্যালয়ের আওতাধীন দপ্তরগুলো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নাম, পদবি, কর্মস্থল, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর সম্বলিত তথ্য নির্ধারিত ছক আকারে SutonnyMJ ফন্টে তৈরি করে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে Soft copy এবং PDF copy ইমেইল: ad-admin@dshe.gov.bd এবং ০১৭২৩৭০০৫৪০ এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 71

আরো পড়ুন