Skip to main content

Ridge Bangla

ডাকাতদলের কবলে নায়ক জিৎ! বললেন ভয়ংকর অভিজ্ঞতার কথা

একবার এক প্রত্যন্ত গ্রামে শো করতে গিয়েছিলেন জিৎ। অনুষ্ঠান শেষ হতে রাত গড়িয়ে গিয়েছিল। ফেরার সময় সহকর্মীদের নিয়ে একটি নির্জন জায়গায় গাড়ি থামান—পোশাক পরিবর্তনের জন্য। হঠাৎই দূর থেকে একটি দল এগিয়ে আসে তাদের দিকে। প্রায় ১৫-১৬ জন, হাতে ধারালো অস্ত্র, লাঠি, ইট—ঘিরে ধরে জিৎ-এর গাড়ি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো টিমে, সবাই ভয় আর শঙ্কায় কাঁপতে শুরু করেন।

জিৎ বলেন, ‘গাড়ির ভিতরে বসে আমি শুনতে পাচ্ছিলাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল ওরা। আমাদের খুবই ভয় করছিল। তারপরই আমার মাথায় বুদ্ধি খেলে যায়। আমি কাঁচ নামিয়ে ওদের নিজের মুখটা দেখাই এই ভেবে, যদি আমাকে ওরা চিনতে পারে… যদি আমাদের ছেড়ে দেয়।’

ডাকাতদলের যে লিডার, সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না গাড়ির মধ্যে জিৎ আছেন। তারপর বুঝতে পেরেই ছুটে আসেন।

জিৎ বলেন, ‘আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি। যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল, খারাপ কথা বলছিল, আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল। উল্টো তার স্ত্রীকে ‘পুষ্পার মা’ বলে ডাকতে শুরু করল।’

এই ঘটনার পর জিৎ বুঝেছিলেন, অভিনয় পেশা থেকে তিনি ঠিক কতখানি পেয়েছেন। এই পেশা তাকে পরিচিতি দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে মানুষের ভালোবাসাও।

জিৎ বলেছেন, ‘আমি বুঝতে পারি, এই পেশার মাহাত্ম্য ঠিক কতখানি। একশো কোটি টাকার মালিক হলেও, যদি পরিচিতি না থাকে, লুট হয়ে যেতে সময় লাগবে না। ওই ঘটনার পর অভিনয় পেশার কাছে আমি কৃতজ্ঞ।’

This post was viewed: 55

আরো পড়ুন