Skip to main content

Ridge Bangla

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য আনুষ্ঠানিক টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। যদিও এখনো নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষার্থীদের স্বার্থ ও প্রতিনিধি নির্বাচনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনও ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গত ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসেই ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন আয়োজনের পথনকশাও প্রকাশ করা হয়েছে এবং এতে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুতই সম্পন্ন করা হবে।

This post was viewed: 64

আরো পড়ুন