Skip to main content

Ridge Bangla

‘ডন ৩’ মাতাবেন রণবীর-কৃতি

রণবীর সিংকে নিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনছেন পরিচালক ফারহান আখতার। শুটিংয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে। বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’ এখন পেয়েছে প্রধান নারী চরিত্রের অভিনেত্রীও। সূত্র অনুযায়ী, কৃতি স্যাননই হচ্ছেন নতুন ডনের নায়িকা।

সূত্রের দাবি, কৃতি স্যানন প্রাথমিকভাবে রাজি হয়েছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করবেন। নির্মাতা ফারহান আখতার ও তার প্রযোজনা সংস্থা একজন অভিজ্ঞ ও শক্তিশালী অভিনেত্রী খুঁজছিলেন। প্রাথমিকভাবে কিয়ারা আদভানিকে বিবেচনা করা হলেও গর্ভাবস্থার কারণে তিনি সরে দাঁড়ান। এরপর কৃতিকেই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন নির্মাতারা।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ফারহান আখতার ‘ডন ৩’ পরিচালনার মাধ্যমে পরিচালনায় ফিরছেন। এর আগে ‘ডন’ সিরিজে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। এবার নতুন প্রজন্মের ডন হিসেবে রণবীর সিং হাজির হচ্ছেন।

সূত্র আরও জানায়, আগামী অক্টোবরে ইউরোপের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে, যার বেশিরভাগ লোকেশন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে অ্যাকশন দৃশ্য এবং সংলাপের সামান্য পরিবর্তনের কাজ চলছে।

এদিকে, কৃতি স্যানন সম্প্রতি আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ এবং দিনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’ ছবির কাজ শেষ করেছেন। পাশাপাশি, ২০২৬ সালের জন্য হরর থ্রিলার ‘নাই নবেলি’-তে আলোচনায় রয়েছেন তিনি।

This post was viewed: 54

আরো পড়ুন