Skip to main content

Ridge Bangla

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও ২ মন্দির পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও দুটি ধর্মীয় উপাসনালয় পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নাথ মোড়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টা ১০ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। পরে ভোর ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে জেলে পাড়ার ১৫টি কাঁচা বসতঘর ও দুটি ছোট মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অন্তত ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

This post was viewed: 33

আরো পড়ুন