Skip to main content

Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের নতুন রেকর্ড গড়ল তারা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা আট ম্যাচ করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। গত আসরে ভারতও টানা আট ম্যাচ জিতে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল। তবে এবারের আসরের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে এককভাবে রেকর্ডটি নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

তবে ম্যাচটি ভারতের জন্য সহজ ছিল না। শুরুতেই ব্যাটিং ধস নামে দলটির। ৮ রানে প্রথম, ৪৬ রানে চতুর্থ এবং ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তখন ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনাই বেশি আলোচনায় ছিল।

এমন সংকটময় মুহূর্তে দলকে উদ্ধার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাটেই ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ভারত। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন তিলক বর্মা।

জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থামে। ফলে ২৯ রানের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত।

This post was viewed: 63

আরো পড়ুন