Skip to main content

Ridge Bangla

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ঘোষণা করেছে, যারা এসব কার্যকলাপের তথ্য স্থানীয় প্রশাসনকে প্রদান করবে, তাদের সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল, যার ধারাবাহিকতায় এবারও নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং মজুতদারি রোধে তদারকি জোরদার করা।

এছাড়া, সারাদেশে প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যাদের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগের সুবিধার্থে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 39

আরো পড়ুন