Ridge Bangla

জেলা পরিষদের ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ নেওয়া নিয়ে ওঠা মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জেলা পরিষদের প্রশাসকের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযোগের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করেননি। তার দাবি, সংশ্লিষ্ট অর্থ তার এলাকার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

পরে তিনি জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলেন এবং সেই অডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। অডিওতে প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, রাজস্ব খাতসহ বিভিন্ন খাতে মিলিয়ে সংশ্লিষ্ট এলাকায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং অন্য একটি এলাকায় ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন