Ridge Bangla

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

দেশীয় পণ্য ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উপকরণকে উৎসাহিত করতে আগামী জুলাই মাস থেকে সারাদেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও নির্ধারিত স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব পণ্য বিতরণ করা হবে। শুরুতে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।

উপদেষ্টা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে এটি সারাদেশে সম্প্রসারিত করা হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো “মেড ইন বাংলাদেশ” পণ্যের ব্যবহার বাড়ানো, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার ধারণা গড়ে তোলা।

মাহদী আমিন আরও বলেন, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পলিথিনবিরোধী সচেতনতা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

This post was viewed: 6

আরো পড়ুন