Skip to main content

Ridge Bangla

জুনের প্রথম ১৪ দিনেই প্রবাসী আয়ের প্রবাহ ১৪ হাজার কোটি টাকা ছাড়াল

চলতি জুন মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত প্রবাসী আয় এসেছে মোট ২৮ দশমিক ৬৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৮৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বেশি।

এর আগে, সদ্য বিদায়ী মে মাসেও প্রবাসী আয়ে রেকর্ড সৃষ্টি হয়। ওই মাসে দেশে এসেছে ২৯৭ কোটি ডলার বা ২.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যার টাকার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ১৬৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।

বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডির প্রবণতা কমাতে সরকারের নানা উদ্যোগ এবং ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা বৃদ্ধির ফলেই এই প্রবাহ বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখতে বিদেশে কর্মরত মিশন ও দেশীয় ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন