Skip to main content

Ridge Bangla

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দেশব্যাপী দুই দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

এর পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

This post was viewed: 40

আরো পড়ুন