Skip to main content

Ridge Bangla

জায়েদ খান কেন মাহিকে রিজেক্ট করেছিলেন?

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে তারকা হন তিনি। কিন্তু মাহির এই যাত্রা শুরু হয় মোটেই মসৃণভাবে নয়। বরং তার প্রথম অডিশনেই তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন খোদ চিত্রনায়ক জায়েদ খান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জায়েদ খানের উপস্থাপনায় অনুষ্ঠিত এক শো–তে অতিথি হিসেবে হাজির হয়ে মাহি নিজেই এই ঘটনা ফাঁস করেন। সেন্ট্রাল পার্কের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে মাহি হাস্যরসের সঙ্গে সেই স্মৃতি উজ্জ্বল করে তোলেন।

মাহি জানান, ঘটনা ঘটেছিল ২০১১ সালের মাঝামাঝি সময়। তিনি তখন কলেজে পড়তেন। খবর পান জায়েদ খানের সিনেমার জন্য নায়িকা নেওয়া হবে। মায়ের সঙ্গে মগবাজারে অডিশনে যান মাহি। সেখানে গিয়ে দেখেন জায়েদ সাদা সুট ও চশমা পরে বসে আছেন, পুরো পোজ নিয়ে। মাহি বলেন, আমি দেখেই ভয় পেলাম। জিজ্ঞেস করলেন কোথায় পড়ি, কোথায় থাকি। দুই–তিন মিনিট কথা বলে বললেন, ‘ঠিক আছে, আমরা ফোন করব’। কিন্তু সেই ফোন আর আসেনি।

জায়েদ খানের কাছে তিনি রিজেক্ট হয়েছেন, কারণ তিনি নাকি খুব বেশি চিকন। মাহি বলেন, “এটি শুনে আমার জেদ আরও বেড়ে গেল। পরে ফটোশুট করে ছবি জমা দিলাম। সাত দিনের মধ্যে ওজন বাড়াতে পারিনি, কিন্তু বালকি ড্রেস পরে সাইন করলাম। এরপর ‘ভালোবাসার রঙ’ দিয়ে ক্যারিয়ার শুরু।”

This post was viewed: 81

আরো পড়ুন