Ridge Bangla

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা নিবেদন করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে সফররত এসব বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে মতবিনিময় করেন।

শোকাবহ এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং জানাজায় উপস্থিত থাকার জন্য উপদেষ্টারা বিদেশি অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা জানান।

This post was viewed: 22

আরো পড়ুন