Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সিএস কোর্সে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে যদি এসব বিষয়গুলোর শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থার সুযোগ থাকবে।

এ ক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ অথবা বেসরকারি কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার কিংবা সহকারী প্রোগ্রামার (এপি) অথবা আইসিটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী দক্ষ রিসোর্স পারসনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ধারাবাহিকতা ও গুণগত মান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে শিক্ষক সংকটের কারণে যেন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

This post was viewed: 88

আরো পড়ুন