Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চালু হতে যাচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এই বিশেষ শিক্ষাবৃত্তি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর সূত্র জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এই শিক্ষাবৃত্তি হবে অনুষ্ঠানের প্রথম কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে এবং সেখান থেকেই সরকারিভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’র সূচনা ঘোষণা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের নির্দেশ দিয়েছে, যাতে তারা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার বা রেকর্ড করে কলেজ ক্যাম্পাসে বড় পর্দায় বা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানোর ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের দেশপ্রেম, প্রতিবাদ ও প্রতিরোধের বীরত্বগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং শহীদদের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 157

আরো পড়ুন