Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজেই তাদের ফলাফল জানতে পারবেন। ফল প্রকাশের পরপরই ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে, যা একটি দ্রুত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার প্রতিফলন। তিনি বলেন, প্রথম মেধাতালিকা অনুযায়ী অচিরেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

This post was viewed: 5

আরো পড়ুন