Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজপত্র আবশ্যক

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। আগামী শনিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে এই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে গিয়ে Applicant Login > Honours Login অপশনে গিয়ে Application ID ও PIN ব্যবহার করে ফরম পূরণ করতে হবে। এরপর ভর্তি ফরমের একটি প্রিন্ট কপি বা পিডিএফ রাখতে হবে।

চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি ৫৬৫ টাকা আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

ভর্তিতে যেসব কাগজপত্র প্রয়োজন:

  • অনলাইনে পূরণ করা আবেদন ফরম (প্রিন্ট কপি)

  • ভর্তি পরীক্ষার এডমিট কার্ড

  • এসএসসি মার্কশীট ও সনদপত্র

  • এইচএসসি মার্কশীট ও সনদপত্র

  • এইচএসসি প্রশংসাপত্র (Character Certificate)

  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধনের ফটোকপি

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২–৩ কপি)

সব কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই কলেজে জমা দিতে বলা হয়েছে।

This post was viewed: 104

আরো পড়ুন