Skip to main content

Ridge Bangla

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অংশ নিয়েছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অধিবেশন শুরুর আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার (২০১৮–২০২২) মিশেল ব্যাচেলেট এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

This post was viewed: 127

আরো পড়ুন