Skip to main content

Ridge Bangla

ছোটপর্দায় নতুন লড়াইয়ে রণিতা দাস

দীর্ঘ বিরতির পর ভারতীয় অভিনেত্রী রণিতা দাস ছোটপর্দায় নতুন রূপে ফিরছেন। স্টার জলসার পর্দায় তাকে দেখা যাবে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে। এই ধারাবাহিকে রণিতার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রণিতা বলেন, “এই লড়াইটা লড়তে পারব বলেই তো রাজি হয়েছি।” তিনি ধারাবাহিকটিকে বর্ণনা করেছেন এক ‘বাঘিনী’র লড়াই হিসেবে। রণিতার কথায়, “গল্পটা পুরো জানি না। শুধু শুরুটা শুনেই রাজি হয়েছি। এক ‘বাঘিনী’র লড়াই, এ ভাবেই বর্ণনা করা হয়েছিল। আমি আর ‘না’ বলিনি।”

ছোটপর্দায় ‘মা’ হয়ে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, “গল্প নতুন, জুটি নতুন, লড়াইও নতুন। সব কিছু নতুনভাবে শুরু করতে চাই। আর ‘বাহা’ নয়, এবার দর্শকরা দেখতে পাবেন ‘শ্রী’-র লড়াই।”

মাতৃত্বের চরিত্রে অভিনয় করতে গিয়ে সাহসের প্রসঙ্গ উঠতেই রণিতা মন্তব্য করেন, “আলিয়া ভাট বাস্তবে মা হয়ে নায়িকা হচ্ছেন। উনি তো বাস্তবে আমার থেকে বেশি সাহসী। মাতৃত্ব চিরকালীন। বাস্তবে হোক বা পর্দায়, একে অবজ্ঞা করা যায় না।”

ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামী সপ্তাহ থেকে। পুজোর আগেই নতুন এই সিরিয়াল সম্প্রচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ধারাবাহিকের মাধ্যমে রণিতা দাস আবারও ছোটপর্দার ভক্তদের মন জয় করতে চলেছেন।

This post was viewed: 49

আরো পড়ুন