Skip to main content

Ridge Bangla

ছয় জেলায় বাটা–কেএফসিতে হামলা-ভাঙচুর

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিভিন্ন শহর। সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, কুমিল্লা ও বগুড়ায় ইসরায়েলি পণ্য বিক্রয় ও প্রদর্শনের অভিযোগে অন্তত ১৬টি আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান ও রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা কেএফসি, পিৎজা হাট, বাটার মতো বহুজাতিক ব্র্যান্ড এবং কোকা-কোলা ও সেভেন আপ রাখায় কিছু দেশীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বিক্ষোভ চালায়। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। ফিলিস্তিনের ওপর চলমান আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে- গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে হবে। এই প্রতিবাদ কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ নামে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের অংশ বলেও জানানো হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন