Skip to main content

Ridge Bangla

চীনের জনপ্রিয় অভিনেতা ইউ মেংলংয়ের ভবন থেকে পড়ে আকস্মিক মৃত্যু

চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলংয়ের আকস্মিক মৃত্যু দেশ-বিদেশে শোকের আবহ সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ের এক ভবন থেকে পড়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর।

সূত্রে জানা গেছে, রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা এবং খাওয়াদাওয়া শেষে ইউ মেংলং ঘুমাতে যান। পরের দিন সকালে বন্ধুরা তাকে রুমে না পেয়ে খুঁজতে বের হন। খুঁজে পাওয়া যায়, তার মরদেহ ভবনের নিচে পড়ে আছে। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

ইউ মেংলং-এর টিম একটি বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যেই জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।”

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মৃত্যুর কয়েক দিন আগে তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। রাতে কক্ষে ঘুমাতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করেছিলেন। পরদিন সকালে বন্ধুরা তাকে না পেয়ে বাইরে বের হলে মরদেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইউ মেংলং জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ ও ‘গো প্রিন্সেস গো’-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। তার আকস্মিক প্রয়াণে ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছেন।

This post was viewed: 52

আরো পড়ুন