রাজশাহীর চারঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর চারঘাট থানার রাওথা গ্রামে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওই এলাকায় একটি বসতবাড়ির পাশে ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনিশন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
This post was viewed: 4