Ridge Bangla

চাঁদাবাজদের তদবিরে ছাড় নয়: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার চাঁদাবাজদের কোনো তদবিরে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, চাঁদাবাজদের পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ধরনের তদবিরকারীকে চক্রের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।

ডিএমপি কমিশনার জানান, গত ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের নথি, ভিডিও ক্লিপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে, যা আদালতে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বড় ধরনের মাদক চালান জব্দ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে সাফল্য এসেছে। এসব অপরাধের পেছনে থাকা মূল হোতাদের ধরতে পুলিশ কাজ করছে।

This post was viewed: 15

আরো পড়ুন