Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে ১.৬৯ লাখ টন জ্বালানি নিয়ে পৌঁছেছে ৫টি জাহাজ

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন জ্বালানি ডিজেল ও অকটেন নিয়ে আসায় সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।

সোমবার ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ জাহাজ থেকে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাস শুরু হয়েছে। এর মধ্যে প্রথমটিতে প্রায় ৩৫ হাজার এবং দ্বিতীয়টিতে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

এর বাইরে আরও তিনটি জাহাজ- ‘এমটি লিয়ান সং হু’, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ও ‘এমটি নেভি সিয়েলো’ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এগুলোতে রয়েছে প্রায় ৭৪ হাজার মেট্রিক টন ডিজেল এবং ২৭ হাজার মেট্রিক টন অকটেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এসব জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশীয় উৎপাদনও জোরদার করা হয়েছে। গত ১৯ দিনে তিনটি বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান থেকে বিপিসি প্রায় ১৫ হাজার টনের বেশি অকটেন সংগ্রহ করেছে।

This post was viewed: 3

আরো পড়ুন