Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রাম নগরে সামান্য বৃষ্টিতেই আবারও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ডুবিয়ে দেয়, এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের চালকেরা।

নগরের প্রবর্তক মোড়, আগ্রাবাদ, হালিশহর, নিউমার্কেট, কাতালগঞ্জ, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু, কোথাও বুকসমান পানি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে প্রবর্তক মোড় এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ দেখা যায়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাতেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এত অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা পানির নিচে চলে যাওয়ায় নগরবাসীর দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে।

দেখা যায়, অনেক স্থানে পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে। সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়ে, কোথাও কোথাও যানবাহনের চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। ফলে অনেক চালক বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হন।

This post was viewed: 27

আরো পড়ুন