চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৬ টন ডিজেল উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিমানবন্দর-সংলগ্ন একটি অবৈধ ভাণ্ডারে অভিযান চালিয়ে প্রায় ৩০টি ড্রামে রাখা ডিজেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেলের পরিমাণ প্রায় ৬ হাজার লিটার, যা আনুমানিক ৬ টনের সমপরিমাণ। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ে ব্যবহৃত তিনটি পাম্পও উদ্ধার করা হয়েছে।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। উদ্ধার হওয়া সব মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
This post was viewed: 18