Skip to main content

Ridge Bangla

গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

হবিগঞ্জের লাখাইয়ে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের হাত ফসকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে এক আসামি। গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম রুবেল চৌধুরী। তিনি মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা ছিনু চৌধুরির ছেলে।

পুলিশ জানায়, একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেলকে ধরতে বিকেলে মোড়াকরি বাজার এলাকায় অভিযানে যায় পুলিশ। সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেওয়ার পথে সুযোগ বুঝে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় সে।

লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণপদ মিত্র জানান, পালিয়ে যাওয়া ওই আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 52

আরো পড়ুন