Skip to main content

Ridge Bangla

গ্রিসে তুষারধসে প্রাণ গেল চার পর্যটকের

গ্রিসের মধ্যাঞ্চলের ভারদৌসিয়া পর্বতমালায় ভয়াবহ তুষারধসে চারজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বড়দিনের দিন নিখোঁজ হওয়ার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফোকিদা অঞ্চলের কোরাকাস শৃঙ্গের কাছে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। উদ্ধারকারী দল জানায়, প্রায় দুই হাজার মিটার উচ্চতায় দুর্গম ও খাড়া একটি ঢালে মরদেহগুলো আংশিকভাবে তুষারের নিচে চাপা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আচমকা তুষারধসে তারা ভেসে যান।

হেলেনিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, পর্বতারোহীরা অনুকূল আবহাওয়ায় আরোহণ শুরু করলেও উচ্চতা ও ভূপ্রকৃতির কারণে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। প্রচণ্ড ঠান্ডা ও কম দৃশ্যমানতার কারণে ড্রোন ও হেলিকপ্টারে তল্লাশি ব্যাহত হয়।

নিখোঁজদের নির্ধারিত সময়ে না ফেরায় তাদের এক বন্ধুর মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হয়। উদ্ধার অভিযান এখনো চলছে। একটি মরদেহ হেলিকপ্টারে নামানো সম্ভব হলেও বাকি তিনটি দেহ উদ্ধারে দড়ি ব্যবহারের প্রস্তুতি চলছে। কর্মকর্তারা একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেছেন।

This post was viewed: 33

আরো পড়ুন