Skip to main content

Ridge Bangla

গুলিস্তান থেকে বিচ্ছিন্ন হাত উদ্ধার, আঙুলের ছাপে পরিচয় শনাক্ত

রাজধানীর গুলিস্তান এলাকায় এক যুবকের বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি সড়কের পাশ থেকে বিচ্ছিন্ন হাত দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান।

পুলিশ জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ছাপ পরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় জানা গেছে। তার নাম ওবায়দুল্লাহ (৩০)। তিনি নরসিংদীর বাসিন্দা। তবে এখন পর্যন্ত তার শরীরের অন্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিখোঁজ দেহের বাকি অংশ উদ্ধারে তল্লাশি চলছে। একই সঙ্গে কীভাবে বিচ্ছিন্ন হাত দুটি গুলিস্তানে এসে পৌঁছেছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিয়ে পুলিশি তৎপরতা চলমান।

This post was viewed: 51

আরো পড়ুন