Ridge Bangla

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

This post was viewed: 9

আরো পড়ুন