Skip to main content

Ridge Bangla

গাজায় ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে হাজার হাজার মরদেহ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চালানো ধ্বংসযজ্ঞের ফলে এখনো বিপুল সংখ্যক মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের একটি সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এ সংখ্যা অন্তত ৮ হাজার হতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে আটকে থাকা এসব মরদেহ উদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের উন্নয়ন-সংক্রান্ত এক কর্মকর্তা জানান, বর্তমান গতিতে ধ্বংসাবশেষ অপসারণ চলতে থাকলে পুরো এলাকায় কাজ শেষ করতে প্রায় সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ফিলিস্তিনের স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, বহু পরিবার এখনো তাদের স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় দিন গুনছে।

This post was viewed: 33

আরো পড়ুন