Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বুধবার রাত ৯টার দিকে তারা রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র হস্তান্তর করেন। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং তারা প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে গুলশানে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তবে পরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে সেখান থেকে সরে যেতে হয় এবং বাড়িটি দীর্ঘদিন তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। যদিও নামজারি সম্পন্ন হয় কিছুদিন আগেই, তবে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র হস্তান্তর বিলম্বিত হয়েছিল। বুধবারের সাক্ষাতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়।

This post was viewed: 72

আরো পড়ুন