Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার বাসায় ফেরার জন্য এখনও সময় লাগবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হচ্ছে, তবে তাকে আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

গত কয়েক বছর ধরে লিভারসহ নানা দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসার অংশ হিসেবে রবিবার (২৩ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার খোঁজ রাখছেন। ঢাকায় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তার পাশে থেকে যত্নসহকারে দেখভাল করছেন।

This post was viewed: 71

আরো পড়ুন