Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুর দায় এড়াতে পারবে না ফ্যাসিবাদী হাসিনা: নজরুল ইসলাম খান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর ভাষ্য অনুযায়ী, এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পাঠ করা এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তৎকালীন সরকার মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে। টানা দুই বছরের বেশি সময় কারাগারে থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তিনি উল্লেখ করেন, সমগ্র জাতি জানে খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু মুক্তি পান চরম অসুস্থ শরীর নিয়ে। পরে দীর্ঘ চার বছর গৃহবন্দি অবস্থায় থেকেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, এই অবহেলার কারণেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়।

This post was viewed: 26

আরো পড়ুন