Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে শোকবার্তা দেন।

মোদির শোকবার্তায় বলা হয়, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান আল্লাহ তাদের এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।” তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দেশের উন্নয়ন, রাজনীতিতে অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ককে দৃঢ় করার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে হওয়া উষ্ণ সাক্ষাতের স্মৃতি এখনও তার মনে আছে। সেই সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ-ভারত অংশীদারিত্বকে আরও সুসংহত করার প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গি হয়েছিল। তিনি আরও বলেন, “খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থা আমাদের দুই দেশের অংশীদারিত্বকে পরিচালনায় প্রেরণা জোগাবে। তার আত্মা শান্তিতে থাকুক।”

This post was viewed: 52

আরো পড়ুন