Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তাঁর পৈতৃক বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজসংলগ্ন এলাকায়।

মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, তুহিন বিএনপির একজন সমর্থক ছিলেন। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করতেন। দেশে ফিরে যশোর শহরে বসবাস শুরু করেন। দলীয় কোনো পদে না থাকলেও বেগম খালেদা জিয়ার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল। সেই অনুরাগ থেকেই তিনি গত বুধবার ঢাকায় জানাজায় অংশ নিতে যান।

তিনি আরও জানান, জানাজায় অংশ নেওয়ার সময় অতিরিক্ত জনসমাগম ও চাপের কারণে তুহিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

This post was viewed: 60

আরো পড়ুন