Skip to main content

Ridge Bangla

ক্যারিয়ারের শুরুতেই অপ্রত্যাশিত ট্রমা শেয়ার করলেন মৌনী রায়

বলিউড অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, তার ক্যারিয়ারের প্রাথমিক সময়ে একটি অডিশনে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যা তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত দেয়।

মৌনী বলেন, তখন তার বয়স মাত্র ২১-২২। একদিন তিনি একটি অডিশনের জন্য অফিসে পৌঁছান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। অডিশনের জন্য একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল, যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

কিন্তু হঠাৎই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেখানে উপস্থিত একজন ব্যক্তি মৌনীর অনুমতি ছাড়াই তার দিকে এগিয়ে এসে ঠোঁট চেপে ধরেন এবং দৃশ্যটি শুরু করেন। মৌনী বলেন, কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি এবং দৌড়ে নীচে নেমে যাই। এটি আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে অনেকদিন আমাকে অস্বস্তিতে ফেলেছিল। এখনো মনে পড়ে।

মৌনী সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি, তবে উল্লেখ করেছেন যে এই ঘটনা তার মনে গভীর ছাপ ফেলেছে।

অভিনয়ের ক্ষেত্রে মৌনীর সাফল্যও চোখে পড়ার মতো। ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে অভিনয় করেছেন, যেখানে তার পারফরম্যান্স সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন