Skip to main content

Ridge Bangla

কোরবানি ঈদে মুক্তি পাবে শুভ-মন্দিরার সিনেমা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এবার এটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কথা হচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমা নিয়ে, যা আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে।

এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে থাকা নতুন প্রজন্মের বাস্তবতা এবং সেই সুযোগে তৈরি হওয়া নানা ফাঁদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নীলচক্র’।

ছবিটির নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে। তারা জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার জন্য কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মিঠু খান বলেন, ‘আমরা খুব শিগগিরই বসে ছবির মুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা করব। দেখা যাক কী সিদ্ধান্ত আসে।’

‘নীলচক্র’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী এবং মাসুম রেজওয়ান প্রমুখ।

This post was viewed: 56

আরো পড়ুন