Ridge Bangla

কোরবানিতে পশুর পর্যাপ্ত মজুত, ভারতীয় গরু ঢুকবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

এবারের আসন্ন কোরবানিতে দেশে পশুর কোনো ঘাটতি নেই এবং সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) রাজধানীতে কোরবানির পশু সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলতি বছর কোরবানির জন্য দেশে পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে মোট পশুর মজুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে।

তিনি জানান, মোট পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৮৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট ও দুম্বাসহ অন্যান্য প্রজাতির পশু ৫ হাজার ৬৫৫টি। প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, দেশীয় খামারিরা এখন অনেক বেশি সক্ষম। ফলে অভ্যন্তরীণ উৎপাদন দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। এ কারণে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

This post was viewed: 5

আরো পড়ুন