Ridge Bangla

কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য

জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরাকে ঘিরে সমালোচনার ঝড় যেন থামছেই না। বিশেষ করে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হারের পর সেই সমালোচনা আরও জোরালো হয়েছে। ঠিক এমন এক সময়ে, বিস্ময়করভাবে কোচের পদত্যাগের দাবি তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন—তাও প্রকাশ্যে এক সংবাদ সম্মেলনের মঞ্চে।

শনিবার বাফুফের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাতীয় দলের অভ্যন্তরীণ অডিট ও সরকারি সম্পর্ক বিষয়ে বক্তব্য দিতে শাহীনকে আহ্বান জানান। কিন্তু শাহীন নিজের বক্তব্যে তা এড়িয়ে গিয়ে সরাসরি জাতীয় দল ও হ্যাভিয়ের কাবরেরার প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, “জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ দাবি করছি। কোচকে সরানোই এখন আমার এজেন্ডা।”

উল্লেখ্য, গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারে সিঙ্গাপুরের কাছে। ওই ম্যাচে খেলোয়াড় নির্বাচন ও কৌশলগত দুর্বলতা নিয়ে সমালোচনায় পড়েন কোচ কাবরেরা। ম্যাচ শেষে তিনি দায় স্বীকার না করলেও, সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মতে, দলের ব্যর্থতার বড় দায় কোচের কাঁধেই বর্তায়।

This post was viewed: 202

আরো পড়ুন