Skip to main content

Ridge Bangla

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

কুমিল্লায় এক সপ্তাহের ধারাবাহিক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্ত অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি–পিস, শাল–চাদর, কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, কাভার্ডভ্যান এবং খাদ্যসামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৮১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি–পিস, শাল ও চাদর রয়েছে। এছাড়া ১ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৫০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। মাদকদ্রব্য হিসেবে মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপও উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পৃক্ত থাকার কারণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা সম্ভব হবে।

This post was viewed: 70

আরো পড়ুন