Ridge Bangla

কুমিল্লায় উল্টো পথে চলা ট্রলিতে বাসের ধাক্কা, নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে চলা একটি ইটবোঝাই ট্রলিতে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুই ট্রলি আরোহী। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে হুগুলিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের তাফাজ্জল হোসেন (৪৫) ও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক দিয়ে আসা ট্রলিটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যান। বাসটি পুলিশ জব্দ করেছে এবং নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন